বিশ্বনাথে পুলিশের অভিযান: ৫ জুয়াড়ি আটক


বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে সোমবার রাতে উপজেলার লামাকাজি বাজার এলাকা থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ ।
আটকৃতরা হলেন- উপজেলার লামাকাজি ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে হেকিম আলী (৪৫), একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে সোনা মিয়া (৬০), মোস্তফা আলীর ছেলে রুবেল মিয়া (২২), মৃত সোহবার আলীর ছেলে আবদুল হান্নান (৩৫), সামছুল ইসলামের ছেলে সেবুল মিয়া (৩২)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষণ চক্রবর্তী ও আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার লামাকাজি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃত জোয়াড়িদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মঙ্গলবার আটককৃত জুয়াড়িদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
৫ জুয়াড়ি আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।




