লিড নিউজ
বিমানবন্দর সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


নিউজ ডেস্ক: সিলেটে ট্রাকচাপায় মো. দিলদার আহমদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।
রোববার (১২ মার্চ) সন্ধ্যা ৭টায় সিলেট- বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিলদার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের মো. এতরাজ মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় আজিজ মঞ্জিলে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।




