মাধবপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান


মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার দপুরে স্থানীয় কালিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক জনসভায় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীর হাতে ফুলের তোড়া দিয়ে ধর্মঘর ইউনিনের নারী-পুরুষ সহ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান যোগদান করেন।
যোগদাকারীদের নেতৃত্ব দেন বিএনপি নেতা নাসির মিয়া, সৈয়দ আহমেদ আব্দুল গফুর, ফরদান মহসিন মাস্টার।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ফারুক আহামেদ পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিউজ্জামান হারুন, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আপন মিয়া, আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়া, আব্দুল আওয়াল, মিজানুর রহমান, হাজী তাহের, এডভোকেট সুহেল, শ্যামল দেব, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সাইফুল ইসলাম শিপন, ছাত্রলীগ নেতা সোহেল প্রমুখ।




