লিড নিউজ

বানিয়াচং তারাসই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

রায়হান উদ্দিন সুমন : বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত ১৮নং তারাসই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় প্রাঙ্গনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইরফান আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ঝলক রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ।

বিশেষ অতিথি থেকে বক্তব্য প্রদান করেন মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম,সহকারি শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম,বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া,আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায় ও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজল উল্লাহ খান প্রমুখ। মা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাতুল মজুমদার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষিকা মুক্তা রানী সরকার,সাবেক শিক্ষক আব্দুছ ছমেদ,সাবেক মেম্বার ই¯্রাব আলী । সমাবেশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক ছাড়াও এলাকার শতশত মায়েরা উপস্থিত ছিলেন। এদিকে তারাসই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্দিকে চার কিলোমিটারের মধ্যে কোন হাইস্কুল না থাকায় সমাপনী পরীক্ষায় উত্তীর্ন হয়েও শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারেনি বিধায় ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ও শিক্ষার্থীদের ৬ষ্ট শ্রেণি খোলার জন্য ৩১৯ জনের একটি স্বাক্ষরিত পত্র প্রধান  অতিথির বরাবরে দাখিল করেন। পাশাপাশি এর অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার,উক্ত ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা শিক্ষা অফিসার ,সহকারি শিক্ষা অফিসারের কাছে ও প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button