লিড নিউজ

বানিয়াচঙ্গে পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা থেকে মোঃ ইউনুছ মিয়া নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)-৯।

 

বুধবার বিকাল সাড়ে ৪টার  দিকে উপজেলার মকা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ইউনুছ মিয়া উপজেলার মকা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

 

র‌্যাব সূত্রে জানা যায়, ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন মকা গ্রামেস্থ এলাকা হতে বানিয়াচং থানার মামলা নং-৩০(০৪)০১।

ধারাঃ জননিরাত্তা আইন ২০০১ এর ৪,১০,১২ (জিআর ২২৭/০১) এ দোষী সাবস্থ্য করে তাহাকে উক্ত আইনের ৪ ধারার ৫ বছর সশ্রম কারাদন্ড সহ ২০০০/-টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান, উক্ত আইনের ১০ ধারার ৭ বছর সশ্রম কারাদন্ডসহ ৫০০০/- টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ ১২(বার) বছর ০৪ (চার) মাসের সাজা প্রদান করেন। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামীকে বানিয়াচং থানার জিডির মুলে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button