জামালগঞ্জ ‘হিলফুল ফুযুল’ সংগঠনের সভাপতি লুৎফুর সেক্রেটারী রেজাউল


মোঃ আবুল কালাম জাকারিয়া : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ইসলামী সামাজিক প্রাচীন সংগঠন ‘হিলফুল ফুযুল’৫বছর মেয়াদী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মাওলানা লুৎফুর রহমান খাঁন ও সেক্রেটারী নির্বাচিত হয়েছিলেন কবি ও কলামিস্ট রেজাউল করিম কাপ্তান। সুদীর্ঘ ৫বছর পর ০৩/০৩/২০১৭ সংগঠনের কার্যালয়ে অসংখ্য সদস্যদের উপস্থিতিসংগঠন তে নতুন কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ফের সভাপতি নির্বাচিত হলেন কুয়েত প্রবাসী ও দায়ী মাওলানা লুৎফুর রহমান খাঁন এবং সেক্রেটারী পদে নির্বাচিত হলেন বিশিষ্ট কবি ও কলামিস্ট মাসিক মানব দৃষ্টি পত্রিকার উপদেষ্টা, ত্রৈমাসিক ‘মুক্তধারা’র সম্মানিত উপদেষ্টা রেজাউল করিম কাপ্তান।এ ব্যাপারে রেজাউল করিম কাপ্তান বলেন আমি সততার সাথে দায়িত্ব পালন করেছি।যে আস্তা নিয়ে অন্যান্য সদস্যরা আমাকে সমর্থন করেছেন আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন থাকব ইনশাআল্লাহ।এ ব্যাপারে তিনি সবার দোয়া চেয়েছেন।নব গঠিত ৫ বছর মিয়াদি এই কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন আল-ইমদাদ ফাুন্ডেশন-জামালগঞ্জ,মাসিক মানব দৃষ্টি’র পরিবারের সদস্য বৃন্দ ও খিদমাতুল ইনসান ফাউন্ডেশন- জামালগঞ্জ।প্রাচীন এই সংগঠনের সকলের কাছে এলাকাবাসীর দাবি অতিতের মত সুন্দর করে সংগঠন পরিচালনার।



