জনগনকে দ্রুত সেবা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে : এনএম জিয়াউল আলম


নিজস্ব প্রতিবেদক : মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেছেন, আমরা যারা সরকারী কর্মকর্তা তাদেরকে মনে রাখতে হবে জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন দেয়া হয়। তাই জনগনকে দ্রুত সেবা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, বাস্তব। যার বাস্তব প্রমাণ এই ডিজিটাল উদ্ভাবনী মেলা।
শনিবার সকালে নগরীর মোহাম্মদ আলী জিমনেশিয়ামে বিভাগীয় পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানুরা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগামের স্পেলালিস্ট মানিক মাহমুদ।
মেলায় ৪টি ক্যাটাগরিতে ৫১টি স্টল অংশগ্রহণ করেছে।




