লিড নিউজ

‘আমি ভাটাবাগী বেটির ফুয়া’ : গোলাপগঞ্জে শিক্ষামন্ত্রী

কে এম সুহেল আহমদঃ  নদীর পাড়েই প্রথম সভ্যতা গড়ে উঠেছে। বিশ্বের সব দেশের বড় শিল্প-কারখানা নদীর পাড়ে গড়ে উঠেছে বলেই শিক্ষামন্ত্রী নিজেকে  সিলেটী ভাষায় সম্বোধন করে বললেন ” আমি ভাটাবাগী বেটির ফুয়া”  আপনাদের কর্মী, আপনাদের সন্তান বলে মন্তব্য করেছেন।

তিনি শুক্রবার(৩ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত গোলাপগঞ্জের ৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের নব নির্মিত ইউপি কমপ্লেক্স ভবনের  ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যন মস্তাব উদ্দীন কামালের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন,  ৩০ লক্ষ শহীদের  রক্তস্নাতে অর্জিত এ স্বাধীনতা আমরা পেয়েছি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্ঠা ও ছিল সেখানে বিদ্যমান।কিন্তু বিরুদ্ধবাদীরা তাকে হত্যা করে দেশকে ২১ বছরে পেছনের দিকে নিয়ে দারিদ্রতার চরমে পৌছে দিয়েছে। কিন্তু তাদের সে মিশন পূরণ হয়নি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী  শেখ হাসিনা তাদের মিশনকে উৎখ্যাত করে দারিদ্রতার চরম সীমা অতিক্রম করে দেশ কে মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করে চলেছেন।বর্তমান সময়ের উন্নয়ন কার্যকারিতাই তার প্রমান।
ইউনিয়ন পরিষদের গুরুত্বের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ইউনিয়নের মাধ্যমে সহর্মমিতা গড়ে উঠে ও সকলের সহযোগিতায় উন্নয়ন সম্ভব।আপনাদের ইউপি কমপ্লেক্স হবে আধুনিক ও সুন্দর। যা নির্মাণ  করতে প্রায় ১ কোটি টাকার খরচ হবে।আমাদের উন্নয়ন কাজ অব্যহত থাকবে।

এ দু’ উপজেলায় সাড়ে ৩ শত গ্রামীণ রাস্তা পাকাকরণ করা হয়েছে। প্রতিষ্ঠানিক উন্নয়নে তিনি বলেন গোলাপগঞ্জ উপজেলায় ও অত্র ইউনিয়নের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগোলোতে ভবন নির্মাণ করে দেয়া হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলায় প্রাথমিকে ১ শত ১৯টি ও বিয়ানীবাজারে ১ শত ১৪ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করে দেয়া হয়েছে এবং বাকিগুলো কাজের প্রক্রিয়াধীন আছে।
শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের বিষয় উল্লেখ করে  মন্ত্রী বলেন, পূর্ববর্তী শিক্ষার মানের তুলনায় আমরা তিনগুণ বেশি শিক্ষা ক্ষেত্রে  এগিয়ে রয়েছি।
বর্তমানে আমাদের ছেলে মেয়েদের ইসলামের ভূল ব্যাখা দিয়ে  জঙ্গীরা বলছে, মানুষ মারলে বেহেশতে চলে যাবে এই বলে তাদের জঙ্গী বানানোর অপচেষ্টা চলছে তা থেকে বাঁচার জন্য  অভিভাবক ও শিক্ষকদের সতর্কদৃষ্টি রাখতে হবে।

শিক্ষকরা শিক্ষার্থীদের বই পড়ালেই হবেনা তাদের শিষ্ঠাচার ও শেখানোর প্রয়োজন আছে।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন শিকপুর-বহরগ্রাম ফেরীঘাটের উপর  কুশিয়ারা নদীতে ব্রীজ অচিরেই নির্মাণ করা হবে।

বৈদ্যুতিক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বিদ্যুৎ সমস্যা  একটি বড় সমস্যা, এ সরকারে আমলে সেটি দূর হয়েছে। তাই নয়, ২০১৭ সালের ভিতর গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলার কোন গ্রাম বিদ্যুৎবিহীন অবস্থায় থাকবেনা বলে আশ্বাস দেন।

এছাড়া ও উপজেলার   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান, মাধ্যমিক স্কুল থেকে কলেজে রুপান্তর,  ডিগ্রী ,  অনার্স কোর্স চালুকরণ ও সরকারীকরণ করা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র শিক্ষামন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন।

ইউনিয়ন সচিব মোঃ ফয়জুল ইসলাম ফয়েজ ও ইউ ডি সি’র পরিচালক আব্দুল হাকিমের যৌথ সঞ্চালনায় সূচিত ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে  ইউনিয়নের প্রধান কাজী হাফিজ সাফওয়ান আল

মাহমুদের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে
শুভেচ্ছা বক্তব্য রাখেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার মাহবুবুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা  আ.লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আ.লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দীন ও আওয়ামীলীগ নেতা এড. আব্বাস উদ্দীন, আল এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর’র গবর্ণিং বডির সভাপতি রোটারিয়ান মঞ্জুর আহমদ, সমাজসেবক মস্তাকুর রহমান, যুক্তরাজ্য আ.লীগ নেতা আব্দুল কাদির হাসনাত, ইউপি ছাত্রলীগের সভাপতি  হালিমুর রশিদ রাপু ও প্রচার সম্পাদক মুক্তা আহমদ, ইউপি ছাত্রলীগ নেতা খালেদ আহমদ।

এসময় বিশেষ অতিথির আসনে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেল্ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন,  প্রকৌশলী হাবিবুর রমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল   ইসলাম আসকির ও আখলাকুর রহমান চৌধুরী,  যুক্তরাজ্য প্রবাসি হারুন মিয়া, আল এমদাদ উচ্চ

বিদ্যালয় ও কলেজ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সভাপতি  মস্তফা মিয়া,  আজ্জাদ আলী লাল, ইউপি আ.লীগ সভাপতি হাজী রফিক উদ্দীন, আব্দুল মুকিত, যুক্তরাজ্য কমিউনিটি নেতা জামাল উদ্দীন আহমদ, সাবেক ইউপি আ.লীগ সভাপতি নুরুল ইসলাম পংকি, ডাঃ আব্দুল মতলিব, ইউপি কমপ্লেক্সের নতুন ভবনের ভূমিদাতা আলতাফ হোসেন আসু(বাগিরঘাট) ও আলহাজ্জ্ব আং নূর(কালিজুরী),  শরিফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম

এ মুহিত হিরা, কবি ও লেখক আলীম উদ্দিন বাবলু,
সাবেক জেলা ছাত্রলীগ নেতা এমদাদ রহমান,  ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক এজিএস মনসুর আহমদ, আল এমদাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কামাল উদ্দীন আমান ও নিজাম উদ্দীন, মামুনুর রশিদ, কাসেম আলী, ৮ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি নুরুল ইসলাম নুছন, যুবলীগ নেতা রেহান উদ্দীন মিন্টু, নাজির উদ্দীন, ইউপি আ.লীগ নেতা শরফ উদ্দীন সহ আ.লীগের

অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর পূর্ব মুহূর্তে  কালিজুরী সুইচ গেইট হতে বুধবারীবাজার কুশিয়ারা ডাইক রাস্তার উন্নয়ন কাজ ও বুধবারীবাজার ইউপি কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ফুল প্রদানের মাধ্যমে  প্রধান অতিথিকে বরণ করা হয় এবং এবং সৌজন্য উপহার হিসেবে ইউপি চেয়ারম্যান একটি নৌকা প্রতীক  প্রদান করেন।ইউপি কমপ্লেক্সের ভূমিদাতাদের উপস্থিত দু’জন এবং  যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব হাফিজ মজির উদ্দিন(বাগিরঘাট) এর অনুপস্থিতিতে তার প্রতিনিধির  হাতে প্রধান অতিথির  ক্রেস্ট  প্রদান,   সভাপতির সমাপণী বক্তব্য ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এছাড়া ও তিনি ঐ দিন বৃহত্তর চন্দরপুর প্রিমীয়াম লীগের উদ্বোধন ও বাদেপাশা ইউপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও গ্রাম শুভ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

 

Related Articles

Back to top button