লিড নিউজ

শাবি’র দুই ছাত্রলীগ কর্মীর জামিন নামঞ্জুর

ডেস্ক  রিপোর্ট: শাবি ছাত্রলীগের দুই কর্মী জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। তারা হচ্ছে-বুলবুল ও কামরুল। সিলেটের আমলগ্রহণকারী হাকিম আদালত তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
২০১৪ সালের ২০ নভেম্বর শাবি ক্যাম্পাসে সংঘর্ষের রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের দায়ের করা মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি আখতার হোসেন।

Related Articles

Back to top button