লিড নিউজ

গোলাপগঞ্জ আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মাতৃবিয়োগ

কে এম সুহেল আহমদঃ গোলাপগঞ্জ উপজেলার আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের শিক্ষক আব্দুল হালিম লিপনের মাতা ২ মার্চ(বৃহস্পতিবার) রাত ১২ টা ৩০ মিনিটের সময় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সীনা হাসপাতালে মারা যান।……ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর বনগ্রাম উত্তর মহল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠান শেষে তাকে তার পারিবারিক গুরুস্থানে দাফন করা হবে।
তিনি উপজেলার বুধবারীবাজার ইউপি’র বনগ্রাম(উত্তরবাড়ী) নিবাসি মৃত হাজী ময়না মিয়ার স্ত্রী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।তিনি ৫ ছেলে,১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
তার মৃত্যুতে আল এমাদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সহ এলাকার সর্বস্থরের লোকজন শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করে গভীর সমবেদনা ব্যাক্ত করেছেন।
আমরা সকলেই বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।……আমিন।

Related Articles

Back to top button