লিড নিউজ

লাউয়াই স্পোর্টিং ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে ইউকে’র ফুটবল ক্লাব

স্পোর্টস ডেক্সঃ সিলেট জেলা ক্রীড়া সংস্থার তালিকাভ‚ক্ত লাউয়াই স্পোর্টিং ক্লাবকে ট্র্যাকস্যুট ও জার্সি প্রদান করেছে যুক্তরাজ্যভিত্তিক বাঙালিদের ফুটবল সংগঠন এম কে গ্যালাকটিকো ফুটবল ক্লাব ইউকে। গতকাল রাতে নগরির একটি অভিজাত হোটেল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়াসামগ্রি হস্তান্তর করা হয়।

এম কে গ্যালাকটিকো ফুটবল ক্লাব ইউকে’র চেয়ারপার্সন জয়েস আলম মিয়ার সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাউয়াই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক কয়ছর আহমদ ভ‚রু।

এম কে গ্যালাকটিকো ফুটবল ক্লাব ইউকে বাংলাদেশ-এর প্রোগ্রাম কোÑঅর্ডিনেটর, জেলা ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার জাকির আহমদ জুহার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের ভাইস চেয়ারপার্সন তারেক আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং সিলেট জেলা পরিষদ সদস্য মোঃ মতিউর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এম কে গ্যালাকটিকো ফুটবল ক্লাব ইউকে বাংলাদেশ-এর অন্যতম কর্মকর্তা জাহান আলম নূরী (রাহেল), লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিলন খান, তথ্য সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, কোষাধ্যক্ষ শামীম আহমদ, ক্রীড়া সম্পাদক মাশফিক খান, অন্যতম সদস্য আমীন উদ্দিন আহমদ, ক্লাবের ফুটবল দলের অধিনায়ক কামরুল ও সহ-অধিনায়ক আকাশ প্রমুখ।

পরে এম কে গ্যালাকটিকো ফুটবল ক্লাব ইউকে’র পক্ষ থেকে লাউয়াই স্পোর্টিং ক্লাবকে একসেট ট্র্যাকস্যুট ও জার্সি প্রদান করা হয়।

Related Articles

Back to top button