লিড নিউজ

আম্বরখানায় অগ্নিকান্ড: ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ডেস্ক  রিপোর্ট : সিলেট নগরীর আম্বরখানা এলাকায় রান্নার চুলায় কাপড় শুকাতে গিয়ে একটি বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আম্বরখানা (ওয়েব ৭৮/এ) এলাকার বাসিন্দা নিজাম আহমদ টিপুর বাসায় রান্নার চুলার উপর কাপড় শুকাতে গিয়ে এই অগ্নিকান্ড ঘটে। এতে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সিলেট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সুত্রে জানা যায়  সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাসার লোকজন গ্যাসের চুলার উপর কাপড় শুকাতে দিয়েছিলেন। আগুনের তাপে কাপড় শুকানোর পর এক পর্যায়ে সেই কাপড় সবার অলক্ষে চুলার উপর পড়ে যায়। সাথে সাথে দাউ দাউ আগুন জ্বলে উঠে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে চুলার পাশাপাশি থাকা দুটি ফ্রিজসহ ঘরের বেশ কিছু আসবাব পুড়ে গিয়ে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স’র সিভিল স্টেশন অফিসার শিমুল মোহাম্মদ রফি’র নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে ছুটে যান। তারা প্রায় চল্লিশ মিনিট প্রচেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই মালামাল পুড়ে যায়।

Related Articles

Back to top button