লিড নিউজ
হবিগঞ্জে শিশু হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে দুই সহোদরকে গলা কেটে হত্যার দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার যশপাল গ্রামের মৃত আব্দুস সমেদের ছেলে আব্দুল আলী, মৃত মারফত উল্লাহর ছেলে সায়েদ আলী ও মৃত আব্দুল মালেকের ছেলে আরজু মিয়া। তন্মধ্যে আব্দুল আলী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
রবিবার বিকালে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ অগাস্ট আসামিরা একই গ্রামের সিদ্দিক আলীর দুই ছেলে আব্দুল আহাদ (১২) ও নুরাজ আলীকে (১০) বিয়ের দাওয়াতে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরদিন দুই ভাইয়ের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিদ্দিক আলী তিন জনকে আসামি করে মামলা করেন।




