লিড নিউজ
দিরাইয়ে সাহিত্য উৎসব সম্পন্ন


দিরাই প্রতিনিধিঃ সাহিত্যিক নজরুল ইসলাম রানা’র জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী সাহিত্য উৎসব সম্পন্ন হয়েছে। দিনব্যাপী কবিতা আবৃত্তি, চিত্রাংকন, বির্তক প্রতিযোগীতা সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কবি সরদার শাহরিয়ার হাসানের সভাপতিত্বে ও সুয়েব চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার কবি,সাহিত্যিক এমআর মিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই ডিগ্রী কলেজের অধ্যাপক রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাব সভাপতি শামছুল ইসলাম সরদার, কাউন্সিলর মফিজুর রহমান তালুকদার জুয়েল, সুব্রত পুরকায়স্থ অমর, আত্মকর্মী মিজানুর রহমান, শিক্ষক মোতাহার প্রমূখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।




