লিড নিউজ

সিএসই’র চেয়ারম্যান হলেন অাব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান হলেন সাবক কূটনীতিক ড. একে আব্দুল মোমেন। তিনি জাতিষংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্বে ছিলেন। এরআগে তাকে সিএসইর পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত করা হয়।

শনিবার সিএসই’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)-এর সচিব রাজিব শাহা সংবাদমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করে জানান, আজকের বোর্ড সভায় ড. একে আব্দুল মোমেন স্যারকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ড. মোমেন ১৯৪৭ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা করেন। দীর্ঘদিন তিনি সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে চাকরি করেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১০ সালে ড. মোমেন জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনেস্কোর পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Related Articles

Back to top button