লিড নিউজ

বিয়ানীবাজারে দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম: থানায় মামলা

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়উধা-ইনামপুর গ্রামে দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে পাশ্ববর্তী বাড়ির লোকজন। ধারালো দা’র কুপে মারাত্বক আহত সুলতানা বেগম (১৬) বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহ¯পতিবার ৩টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বার ঘটনার দিন বিকাল ৩টার দিকে সুলতানার পিতা আব্দুল্লার সাথে বাড়ীর বেড়া নিয়ে পাশের বাড়ীর হেলাল, কামাল, জয়নালদের ঝগড়া চলছিল। এ সময় দাখিল পরীক্ষায় অংশ নিয়ে বাড়ি ফিরে সুলতানা। কিছু বুঝে উঠার পূর্বেই তাদের প্রতিপক্ষ হেলাল এর ছেলে ছালমান, ফরহাদ ও সামাদ ঘিরে ফেলে সুলতানার মাথায় ধারালো দা দিয়ে কুপ মারে। দায়ের কুপে মারাত্বক জখমপ্রাপ্ত সুলতানা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে বলে জানিয়েছেন আব্দুল্লাহ। সুলতানাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সে।
সুলতানার পিতা আব্দুল্লা বলেন, আমার সাথে ঝগড়া করতে গিয়ে সন্ত্রাসীরা আমার নির্দোষ মেয়েটিকে প্রাণে মারার উদ্দেশ্যে নির্মমভাবে কুপিয়েছে। তার শিক্ষা জীবন এখন হুমকির মুখে, অবশিষ্ট পরীক্ষা গুলো আর দিতে পারবে না আমার মেয়েটি। তাই আমি ঐ সন্ত্রাসীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তি চাই।
এ বিষয়ে বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ মামলা হিসেবে রেকর্ড পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button