পবিত্র ক্বোরআনুল কারীম তেলাওয়াতেই শান্তি বর্ষিত হয়: গোলাপগঞ্জে সায়্যিদ আসজাদ মাদানী


কে এম সুহেল আহমদঃ উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আওলাদে রাসূল (সাঃ) আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী (দেওবন্দ) পবিত্র ক্বোরআন তেলাওয়াতের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, পবিত্র ক্বোরআনুল কারীম তেলাওয়াতেই শান্তি বর্ষিত হয়।অর্থাৎ যেই ঘরের মধ্যে আল্লাহ সুবহানাতা’লার পবিত্র কালাম ক্বোরানুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা হবে সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়।
জ
প্রতিনিয়ত সেই ঘরে রহমতের ফেরেশতা অবতরণ করতে থাকেন। আর যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়না সেই ঘরে আল্লাহর রহমত উঠে গিয়ে শয়তান বসত করে থাকে।ফলে সেই ঘরে আর শান্তি থাকেনা শুধু অশান্তি বিরাজ করে। সুৎরা প্রত্যেক মুমিন আল্লাহর বান্দাদের উচিৎ প্রতিদিন কমপক্ষে দশ আয়াত ক্বোরআন শরিফ তেলাওয়াত করতে হবে এবং তার চেয়ে বেশি বেশি করে আল্লাহর পবিত্র কালামকে তেলওয়াত করা এবং তদনুযায়ী আমল ও করতে হবে।
২২ ফেব্রুয়ারী(বুধবার) সিলেট গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামীয়া হাফিজীয়া বহরগ্রাম মাদ্রাসার ৪৮ তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথির নসীহতে তিনি এসব কথা বলেন।
জামেয়া মাদানীয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি আরো বলেন, আল্লাহ সুবহানাতা’লার পবিত্র ক্বোরআনুল কারীমের তেলাওয়াত কে যারা জারী রাখবে তাদের এবং তাদের ঘরের মধ্যে শান্তি আসবে তো ঠিকই এবং পরকালীন জীবনে তাদের মুক্তি পাওয়ার রাস্তা ও তৈরী হবে।
মাদ্রাসার নাইবে নাযীমে তালীমাত মাও. হাবিবুল্লাহ দূর্লভপুরী ও মাও.সিদ্দিক আহমদের যৌথ সঞ্চালনায় সূচিত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথির নসীহত পেশ করেন, শায়খুল হ্দীস আল্লামা ফজলুর রহমান ( বানিয়াচং), জামেয়া আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাও. মুফতী মুজিবুর রহমান, মাও. তাফাজ্জুল হক আজিজ (ঢাকা), মাও. মাও. মুহাম্মদুল্লাহ জামী(ঢাকা), মাও. মুফতী আবুল হাসান( জকিগঞ্জ লামারগ্রাম মাদ্রাস), মাছিমপুর মাদ্রাসার মুহতামিম মাও. নাজমুদ্দীন কাসেমী প্রমূখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের প্রকাশনা বিষয়ক সম্পাদক জামেয়ার মুহতামিম মাও. এনামুল হক, মাও. হাফিজ মুহসিন, মাও. হাবিবুল্লাহ, মাও. তজম্মুল আলী, মাও. আব্দুল খালিক সাখতা, মাও. আব্দুল মতিন নাদিয়ার হুজুর প্রমূখ।
এছাড়া মাদ্রাসার হিফজ সমাপনকারীদের শিক্ষার্থীদের পাগড়ী পড়িয়ে দেন প্রধান অতিথি।
এদিকে মাহফিলের প্রধান অতিথির মোবারক হাতের একটি আপেল নিলামে উঠে বিক্রি হয় ১ লক্ষ ২৫ হাজার টাকা দামে এবং সেটি কিনে নেন বিশিষ্ট সমাজসেবক হাজী সামছুদ্দীন বানীগ্রামী।




