লিড নিউজ

মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের কাঠামো ধ্বসে মোঃ আনিসুর (২৪) নামে এক বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫ টায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত জলিলে এ দুর্ঘটনা ঘটে।

দমকল বাহিনীর পরিচালক সামসুল মারিফ সাইবানি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আনিসুরের লাশ উদ্ধার করা হয়।

ভবনটির ১৭ তলার একটি কাঠামো ধ্বসে পড়লে বাংলাদেশী ঐ শ্রমিক আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং ফ্লোরটি রক্তে ভেসে যায় বলেও জানান তিনি।

Related Articles

Back to top button