লিড নিউজ

বিশ্বনাথে ডাকাত গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সৎপুর এলাকা থেকে ‘খুন-ডাকাতি-অস্ত্র’সহ ১০ মামলার আসামী কুখ্যাত ডাকাত আবুল হোসেন ওরফে মোছাব্বির মিয়া (৪০)’কে গ্রেপ্তার করেছে। সে উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত জহুর আহমদ ওরফে মঙ্গল মিয়ার পুত্র। বিশ্বনাথ থানার এস.আই রাজিব রহমান’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, আবুল হোসেন ওরফে মোছাব্বির মিয়া একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ‘খুন-ডাকাতি-অস্ত্র’সহ ১০টি মামলা রয়েছে।

Related Articles

Back to top button