লিড নিউজ

শ্রুতি সিলেটের বর্ণমালার মিছিল

নিউজ ডেস্ক: একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহঙ্কার। আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা পৌঁছে যাচ্ছে বহির্বিশ্বে, বাড়ছে বাংলা ভাষার চর্চা। বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাকে নিয়ে হচ্ছে গবেষণা। বাংলা ভাষা আজ বিশ্বের দরবারে সমাদৃত। কিন্তু এখনও বাংলা ভাষা বাংলাদেশে সর্বস্তরে প্রচলিত হয়নি।

প্রতি বছরের মতো শ্রুতি সিলেট এবারও সূর্যোদয়ের সাথে সাথে নগ্ন পায়ে বর্ণমালার মিছিল সহকারে শ্রদ্ধা জানায় বায়ান্নর ভাষা আন্দলনের বীর শহিদদের। ফাগুনের ভারি বর্ষণের মধ্যেও অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, কণ্ঠে ছিল ভাষা শহিদদের জন্য গান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রুতি সিলেটের সদস্য সচিব সুকান্ত গুপ্ত। অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, ব্যারিস্টার আরশ আলী ও শ্রুতি সিলেটের সমন্বয়ক সুমন্ত গুপ্ত। বর্ণমালার মিছিলের পরপরই অনুষ্ঠিত হয় একুশের কবিতা পাঠ ও একুশের গান।

Related Articles

Back to top button