সাবেক এমপি শফিক চৌধুরীর গাড়ি ভাংচুর


নিজস্ব প্রতিবেদক : সাবেক সাংসদ এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে (নং ঢাকা মেট্টো- ঘ-১৩-৪৪৯৯) হামলা চালিয়ে ভাঙচুর করেছে পরিবহন শ্রমিকরা।
’হামলাকারীরা জামায়াত শিবির চক্র’, বলে মন্তব্য করেছেন সাবেক এই সাংসদ।
শনিবার বেলা পৌনে ৩টার দিকে উপশহরের বেঙ্গল পেট্রল পাম্পের সামনে তারা গাড়িটিতে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে ভাঙচুর করে পরিবহন শ্রমিকরা। এ সময় গাড়ির কাঁচ ভেঙ্গে শফিক চৌধুরীর হাত কেটে যায়।
ঘটনার সংবাদ পাওয়ার পরপরই মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়াসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।
উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ বিক্ষোভও শুরু করেন।
শফিক চৌধুরীর গাড়িতে হামলার পর তাঁর সমর্থকেরা উপশহর পয়েন্টে মাইক্রোবাস শ্রমিকদের অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় অফিসে থাকা চেয়ার ও ১টি বাইসাইকেল বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয় তারা
এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।




