লিড নিউজ
জকিগঞ্জ সীমান্তে ভারতীয় বৈদ্যুতিক সুইচ উদ্ধার


ডেস্ক রিপোর্ট : জকিগঞ্জ উপজেলার বদরপুর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ১৬শ’ পিছ ভারতীয় বৈদ্যুতিক মারু সুইচ উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপির নায়েব সুবেদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত সুইচের মূল্য প্রায় ৪৮ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে।



