লিড নিউজ

তাহিরপুরে মোবাইল কোর্টের অভিযান: জরিমানা আদায়

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, সরবারাহ ও অস্বাস্থকর পরিবেশে খাদ্য পন্য তৈরী ও বিক্রয় করার অপরাধে উপজেলার বিভিন্ন প্রতিষ্টানকে ১৫হাজার ৪শত টাকা জরিমানা করা হয়।

উপজেলার টেকেরঘাট পুলিশ ফার্ড়ির এনর্চাজ এসআই তপদ কুমার দাসের সহযোগীতায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মেয়াদ উর্ত্তিন ঔষধ সরবারাহ ও বিক্রয় করার অপরাধে নতুন বাজারের শোভা মেডিকেল হলের মালিক আব্দুর রাজ্জাক কে ৪হাজার টাকা, এপি ফার্মেসীর মালিক কে ৪হাজার টাকা, ভাই ভাই বেকারীর মালিক কে ৭হাজার টাকা ও টেকেরঘাট বাজারের দোলাল ষ্টোরের মালিক কে ৪শত টাকা জরিমানা করা হয়।

Related Articles

Back to top button