দক্ষিণ সুনামগঞ্জে মদসহ আটক ৪


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদের উপকরণ ৩০ লিটার ওয়াশ ও ১৫ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়- সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিনের নেতৃত্বে ও এসআই ওয়াসিম আল বারী, এএসআই রিমন খাঁন, এএসআই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স শুভাশীষ দাস ও আব্দুল জলিলের সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামলাবাজ গ্রামস্থ মুচি বাড়ি থেকে দেশীয় তৈরি চোলাই মদের উপকরণ ৩০ লিটার ওয়াশ ও ১৫ লিটার চোলাইসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হলো- জামলাবাজ গ্রামের মৃত সিরারাম রবি দাসের ছেলে রাম লাল দাস (৩৫), একই গ্রামের মৃত রূপচাঁন রবি দাসের ছেলে বাবুলাল দাস (৪৫), মনোরবি দাস (৪৮) ও রবি দাস (৩০)। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান।




