কুষ্টিয়ায় গ্রেনেড গুলি ও ককটেল উদ্ধার


এস.এম.আবু ওবাইদা-আল- মাহাদী, কুষ্টিয়া : কুষ্টিয়ায় পরিত্যাক্ত অবস্থায় গ্রেনেড গুলি ও ককটেল উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। সোমবার দুপুরে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর ইউনিয়নের বাজারের পাশে শুকুমারের পান বরজের মধ্যে পুতে রাখা পরিত্যাক্ত অবস্থায় ২৪০ পিচ ৭.৬২ এম এম রাইফেলের গুলি, ৩ টা গ্রেনেড ও ২ টা ককটেল উদ্ধার করেছেন খোকসা থানা পুলিশ।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হুদা জানান, ধারনা করা হচ্ছে ৫/৬ বছর আগে তৎকালিন চরমপন্থী একদিল বা টিক্কা বাহিনীর ব্যবহারিত গোলাবারুদ রাখা হয়েছিল বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
উল্লেখ্য পানবরজের মালিক শুকুমার বরজের মাটি কাটতে গিয়ে পরিত্যক্ত এই গোলা বারুদের সন্ধান পাই। তিনি তাৎক্ষনিক খোকসা থানা পুলিশকে জানালে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা বানু ও সঙ্গিয় ফোর্স সহ ঘটনা স্থলে গিয়ে এ সকল গোলাবারুদ উদ্ধার করে। এ বিষয়ে একটি সাধারন ডাইরী করা হয়েছে।



