রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটির ৩৭১ তম সভা অনুষ্ঠিত


এম মতিউর রহমানঃ সিলেট সিলেট সেন্ট্রাল কলেজ ক্যম্পাসে রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটির ৩৭১ তম সভা ১০’ই ফেব্রুয়ারী সকাল ১০.৪৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়। রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটি ও সিলেট প্রিমিয়ার এর যৌথ সভায় ক্লাব সেক্রেটারি জালাল আহমেদ জয় ও উজ্জ্বল মালাকার ঘোষণার মধ্যে দিয়ে প্রেসিডেন্টের কাছে হস্তান্তরিত সভায় কোরআন তেলাওয়াত করেন রোটারেক্টর জামিল, রোটারেক্ট ক্লাব অব সিলেট প্রিমিয়ার গীতা পাঠ করেন রোটারেক্টর সজীব চৌঃ, এরপর ক্লাব প্রেসিডেন্ট এর অনুরোধে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত রোটারেক্টর, রোটারিয়ান ও অথিতিবৃন্দ। যৌথ সভায় মঞ্চ অলংকৃত করেন রোটারেক্টর এস রহমান সায়েফ (এ.ডি.আর.আর), রোটারেক্টর পিপি জিয়াউদ্দিন হায়দার শাকিল(চিটাগাং রোজ গার্ডেন), রোটারিয়ান রাজীব দাস রূপম।সভায় রোটারেক্টদের নিয়ে রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন পিপি চিপ ট্রেইনার রোটারেক্টর পরিমল পাল। এ সময় ক্লাব প্রেসিডেন্ট এর অনুরোধে সকলেই তাদের ব্যক্তিগত পরিচয় প্রদান করেন। স্বাগত বক্তব্যের পর্বে স্বাগত বক্তব্য রাখেন, রোটারেক্টর সজীব চৌঃ, রোটারেক্টর কোশল মৃধা, রোটারেক্টর মাসুম, রোটারেক্টর এ বি সাকু, রোটারেক্টর জাকির ওয়াহিদ। প্রেসিডেন্ট পর্বে বক্তব্য রাখেন রোটারেক্টর জামিনুর রহমান গ্রীন সিটি, রোটারেক্টর মাসুদুর রহমান মাসুদ, রোটারেক্টর জিয়াউর রহমান(ট্রি গার্ডন), রোটারেক্টর রাশেদুজ্জামান রাশেদ(সিলেট হলিল্যান্ড), রোটারেক্টর হাবিবুর রহমান(চিটাগাং গ্রীন সিটি), রোটারেক্টর মাহমুদুল হাসান(IPP-সিলেট পাইনিয়র), রোটারেক্টর পিপি আফজাল হুসাইন তুহিন(গ্রীন বাডস), রোটারেক্টর পিপি জিয়াউদ্দিন হায়দার শাকিল(চিটাগাং রোজ গার্ডেন), রোটারক্টর এস রহমান সায়েফ (এ.ডি.আর.আর),রোটারিয়ান রাজীব দাস রূপম।ক্লাব প্রেসিডেন্টের অনুরোধে সভায় দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন রোটারেক্টর কুশল মৃধ। অনুষ্ঠানে ক্লাব অব সিলেট সিটির নতুন ছয় জনকে সদস্য পদ দেয়া হয়, তাদেরকে রোটারেক্ট প্রত্যয় পাঠের মাধ্যমে রোটারী অঙ্গনে স্বাগতম জানান রোটারেক্টর পিপি পরিমল পাল। নতুন রোটারেক্টরদেরকে রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটির ৩৫০ তম সভার পিন পরিয়ে দেন। নতুন সদস্য যারা হলেন ইয়াংস্টার ক্লাবের সভাপতি রোটারেক্টর মোঃ মতিউর রহমান, রোটারেক্টর সাজন আহমদ, রোটারেক্টর ফরিদ আহমদ তুষার, রোটারেক্টর মাহি, রোটারেক্টর মুসতাক ও রোটারেক্টর সুমন। তারপর তারা সকলেই তাদের অনুভূতি প্রকাশ করেন।রোটারেক্ট আন্দোলনের অগ্রযাত্রায় তারা বিশেষ ভূমিকা পালন করবেন রাখার এবং সংগঠনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। এরপর প্রেসিডেনন্ট ক্লাব ঘোষণার জন্য আহবান জানালে যার যার ক্লাবের ঘোষণা প্রদান করা হয়।রোটারেক্ট ক্লাব অব সিলেট সিটি এবং সিলেট প্রিমিয়রের যৌথ সভায় আগামী ১০ ও ১১ মার্চ ২০১৭ তারিখে সিলেটে অনুষ্ঠিতব্য “জাগরণ” এ সকলকে অংশগ্রহণ করার আহবান জানান প্রেসিডেন্ট মনজুর হুসাইন এবং সজীব।প্রেসিডেন্টদ্বয় সবার সুন্দর আগামীর কামণা করে সভার মুলতবি ঘোষণা করেন।




