মেয়ের বাবা ডাকে হৃদয় ছুঁয়ে যায় সাকিবের (ভিডিও)


ক্রীড়া ডেস্ক: সাকিব আল-হাসান বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, হয়েছেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য একজন খেলোয়াড়-“দ্য ওয়ান ম্যান আর্মি”।
বাবা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য নিরাপদ আশ্রয়স্থল। সাকিবকন্যার কাছেও তার ব্যাতিক্রম নয়। কিন্তু একের পর এক ব্যস্ত ক্রিকেট সূচির কারণে কন্যা আলাইনা হাসান অব্রিকে যেন সময়ই দিতে পারছেন না সাকিব। তাই শত ব্যস্ততার ফাঁকে যখন ঘরে ফিরলেন সাকিব, তখন কন্যা অব্রি কোলে উঠে মধুর ডাকে প্রাণ জুড়িয়ে দিলো বাবা সাকিবের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এমনই এক ভিডিও পোস্ট করেছেন সাকিব নিজেই।
মঙ্গলবার পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাকিব যখন ঘরে ঢুকছেন ঠিক তখনই দৌড়ে এসে বাবার কোলে চড়ে বসে মেয়ে অব্রি। তারপর ইনিয়ে-বিনিয়ে বোঝাতে থাকে সারাদিন বাবাকে না দেখতে পাওয়ার আকুলতা। এর কিছু বাদেই, বাবা শব্দের মধুর ডাকে হৃদয় ছুঁয়ে দেয় সাকিবের। ফেসবুকে ভিডিওটি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে সাকিব লিখেছেন, যখন সে (অব্রি) আমাকে বাড়িতে দেখতে পায়, তার কাছে এটা পৃথিবীর সবচেয়ে আনন্দঘন মুহূর্ত! মাশাল্লাহ!!!
প্রসঙ্গত, ভারতের মাটিতে এখন হায়দরাবাদেে আছে বাংলাদেশ ক্রিকেট দল। যে দলের অন্যতম সদস্য হিসেবে পরিবারসহ সেখানে অবস্থান করছেন সাকিব।



