লিড নিউজ
চুনারুঘাটে গাঁজা ও মোটর সাইকেলসহ গ্রেফতার ৩


চুনারুঘাট : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার হবিগঞ্জের চুনারুঘাট থেকে মোটর সাইকেল, গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ঘনশ্যামপুর গ্রামের মোঃ কালা মিয়ার ছেলে মোঃ মাসুদ লস্কর (৪৩) কালিসিড়ি গ্রামের মৃত মহি মোল্লার ছেলে মোঃ কামাল মিয়া (৪৫) ও একই গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া (৩৫)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২০ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেলসহ তাদের আটক করা হয়।
তারা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীগণদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।




