ছাতকে ডুবায় বিষ প্রয়োগ: দু’লক্ষাধিক টাকার মাছ নিধন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে একটি ডুবায় বিষ প্রয়োগে প্রায় দু’লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামের ইউনুছ আলীর পুত্র দেলোয়ার হোসেন একই গ্রামের জালাল উদ্দিনের কাছ থেকে এক বছর মাছ ফিশিংয়ের চুক্তিতে ৫৬হাজার টাকায় লিজ গ্রহন করেন। হাসারুচর গ্রামের পার্শ্ববর্তী ‘খাইম ডুবি’ নামে পরিচিত ডুবার মাছ ফিশিংয়ের আগেই দূর্বৃত্তরা মঙ্গলবার রাতে বিষ প্রয়োগ করলে সব মাছ মরে পানির উপর ভেসে উঠে।
এব্যাপারে দেলোয়ার হোসেন বাদি হয়ে বল্লভপুর গ্রামের নিম্বর আলীও আব্দুল হেকিমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ কা হয়েছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু আফসার ভূঁইয়া জানান, অভিযোগটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। এব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




