লিড নিউজ

লন্ডন প্রবাসীর একের পর এক বিয়ে! অতপর…

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১০ বছর আগে বিয়ে করা ১ম স্ত্রী লুবনা বেগমের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এক লন্ডন প্রবাসীকে। লিখিত অনুমতির তোয়াক্কা না করে একের পর এক বিয়ে করে যাচ্ছিলেন প্রবাসী।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তার আলাল নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন (লতিবপুর) এলাকার আলিফ উদ্দিনের ছেলে।

জানা যায়, বিয়ে পাগল আলাল উদ্দিন ২০০৭ সালের ডিসেম্বর মাসের ১ তারিখে ১৫ লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে নবীগঞ্জ পৌরসভার জয়নগার (দক্ষিনগ্রাম) এলাকার ফুলতাব উদ্দিনের মেয়ে লুবনা বেগমকে। বিয়ের মাস দেড়েক পরে আলাল উদ্দিন চলে যান লন্ডনে। তখন লুবনা বেগম চলে আসেন নিজের বাবা-মায়ের বাড়িতে।

 

চলতি বছরের জানুয়ারি মাসের ২০ তারিখে বাংলাদেশে আসেন আলাল উদ্দিন। ১ম স্ত্রী লুবনা এ খবর জানতে পেরে আলালের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেন।

এর মধ্যে আলাল গত ২৭ জানুয়ারি আলাল মৌলভীবাজার জেলার সরকারবাজার এলাকার আব্দুল হকের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন। এ বিয়েতেও আগের স্ত্রীর কোন অনুমতি নেননি আলাল উদ্দিন। নতুন স্ত্রীকে নিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের আলী ম্যানশনে ভাড়া বাসায় বসবাস করতে শুরু করেন আলাল।

এদিকে, ১ম স্ত্রী লুবনা বেগম দীর্ঘদিন আলালের আত্মীয়-স্বজনের কাছে ধর্না দিয়েও কোন সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন। গত বুধবারে (১ ফেব্রুয়ারি) নবীগঞ্জ থানায় স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তিনি।

এর প্রেক্ষিতে সোমবার সকালে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে স্থানীয় থানার পুলিশের সহযোগীতায় বিয়ে পাগল আলালকে গ্রেপ্তার করে।

পরে নবীগঞ্জ থানার মাধ্যমে সোমবার বিকেলে ধৃত আলাল উদ্দিনকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়।

Related Articles

Back to top button