পরিবারসহ আতঙ্কে প্রবাসী মামুন, কারাবন্দী ভাই মাহমুদ

ডেস্ক রিপোর্ট: ৫ আগস্ট ২০২৪ তারিখে দেশজুড়ে ব্যাপক ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব ও অনেক নেতাকর্মী ভারতে আশ্রয় নেন। এই ঘটনার পর থেকে সারাদেশে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হামলা, মামলা ও ভয়ভীতির পরিস্থিতি সৃষ্টি হয়।
সিলেটের খোজার খলা এলাকার প্রবাসী মকতছর আলীর দুই পুত্র, হুমায়ুন আহমেদ মামুন ও মাহমুদ, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনের প্রতি তাদের আনুগত্য থাকা সত্ত্বেও আন্দোলনের পর থেকে তারা বিভিন্ন হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, কয়েক দফা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলায় তাদের বাড়ি-ঘর ভাঙচুর করা হয় এবং ভীতি সৃষ্টি করা হয়।
মাহমুদ বর্তমানে দেশে রয়েছেন এবং মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করছেন বলে জানা গেছে। অন্যদিকে, বড় ভাই হুমায়ুন আহমেদ মামুন যুক্তরাজ্যে বসবাস করলেও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি জানান, “রাজনীতি করা অপরাধ নয়, তবুও আমাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ চলছে।”
খোজার খলা এলাকার বাসিন্দারা বলছেন, মামুন ও মাহমুদ দুজনই এলাকায় শিক্ষিত, ভদ্র এবং সংগঠনের প্রতি নিবেদিত সদস্য। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তারা অন্যায়ভাবে টার্গেট হচ্ছেন।
পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।




