সিলেট বিভাগ

বিএনপি নেতা আব্দুল গাফফারের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

বিএনপি নেতা আব্দুল গাফফারের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক
সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক পাবলিক প্রসিকিউটর জনাব এ্যাডভোকেট আব্দুল গাফফার আর আমাদের মাঝে নেই।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো ইমদাদ হোসেন চৌধুরী প্রেস মিডিয়ায় এক শোক বার্তা পাঠিয়েছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ পাক মরহুম আব্দুল গাফফারকে জান্নাতবাসী করুন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁরা আরও বলেন, সিলেট বিএনপিতে এ্যাডভোকেট আব্দুল গাফফারের অনস্বীকার্য। সিলেট বিএনপি দলের একজন নিবেদিত নেতাকে হারালো।

আগামীকাল রোজ সোমবার বাদ আসর বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নামাজে জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Back to top button