কাতারে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের রমজান মাহফিল

কাতারে মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের রমজান মাহফিল
কে.এম.সুহেল আহমদ, কাতার থেকে: পবিত্র মাহে রমজান উপলক্ষে কাতারে ‘মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন’ এর ব্যবস্থাপণায় ২২ মার্চ (শুক্রবার) বাদ তারাবীহ দোহার আবু হামুর জাসেম দরবেশ ফখরু মসজিদ মাঠে ‘রমজান মাহফিল’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের গ্রান্ড মুফতী মাওলানা ফরীদ আহমাদ ফরীদি।

মাওলানা রেজাউল করীম ও মাওলানা মুশাহিদুর রাহমানের যৌথ পরিচালনায় সূচিত জাঁকজমকপূর্ণ রমজান মাহফিলে পবিত্র ক্বোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক হাফেজ ক্বারী নূর মুহাম্মাদ।শিল্পী আব্দুর রাহমান মাইমুনের সুললিত কন্ঠে ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলামের স্বাগত বক্তব্যের পর বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল বারী এবং মাওলানা মুখলিসুর রাহমান। অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব পুরস্কার বিতরণী অংশ পরিচালনার করেন মাওলানা হারুনুর রশীদ।

স্মার্টফোন, কেশ কুপন, সহ দামি দামি অর্ধশত গিফটের পাশাপাশি শিশুদের জন্য রাখা হয়েছে খেলনা গিফট পুরস্কার। মইমুর শিল্পী মাওলানা তোফায়েল ও রবিউল ইসলাম রাফির মন জুরানো সঙ্গীত ছিল আকর্ষণের কেন্দ্রস্হল। এ সময় মঞ্চে উপস্হিত ছিলেন মাওলানা ইউসুফ, মাওলানা শাহাদাত, মাওলানা নুমান আহমাদ, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আব্দুল মাজেদ মাওলানা মাহবুব আব্দুল মতিন মাওলানা ফায়সাল মুজীব, মাওলানা মাঝহারুল ইসলাম, মাওলানা জাকারিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ। পরিশেষে,সভাপতির দোয়া ও নৈশ ভোজ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।




