সিলেট বিভাগ

এমসিতে শিক্ষার্থীদের আন্দোলন, দাবি না মানলে অবরুদ্ধ থাকবেন অধ্যক্ষ!

এমসিতে শিক্ষার্থীদের আন্দোলন, দাবি না মানলে অবরুদ্ধ থাকবেন অধ্যক্ষ!

শিক্ষক সংকট, হলের পানি সমস্যাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে করছেন সিলেটের এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা অধ্যক্ষকে অফিসে অবরুদ্ধ করে রেখেছেন।

বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজসহ বেশ কয়েকজন শিক্ষক কলেজের একাডেমিক ভবনে অধ্যক্ষের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জানান, কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সংকট, ছাত্রাবাসের বঙ্গবন্ধু হলের পানি সমস্যা ও ছাত্রী নিবাসের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামকরণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন সাধারণ শিক্ষার্থীরা। বৈঠকে কোন সমাধান না আসায় অধ্যক্ষকে অফিসে রেখে বাইরে তালা দেয় আন্দোলনকারীরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ। তিনি সিলেটভিউকে জানান, আমি ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আন্দোলনস্থনে থাকা ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমরা প্রায় তিনঘন্টা কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি। কিন্তু কোন সমাধান আসেনি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। দাবি না মানা হলে আমাদের অবস্থান থেকে আমরা যাবো না।

আন্দোলনস্থনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত থাকা ছাত্রনেতা দিলোয়ার হোসেন রাহী সিলেটভিউকে জানান, দীর্ঘদিন থেকে ইতিহাস বিভাগে শিক্ষক সংকট, হলের পানি সমস্যা নিরসনের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। দ্রুত এ সংকট নিরসনে পদক্ষেপ নিতে হবে।

Related Articles

Back to top button