প্রবাস

ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

নিউজ ডেস্ক:
ফ্রান্সে শিগগিরই চালু হতে যাচ্ছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। জাতীয় প্রবাসী দিবসের অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।


জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে এ সুখবর দিয়ে, প্রবাসী স্কিমের বিষয়েও সবাইকে আশ্বস্ত করেছেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

বাংলাদেশ দূতাবাসের এ অনুষ্ঠানে অংশ নিয়ে বিগত দিনে সরকারের নেয়া নানা উদ্যোগের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। একইসঙ্গে ভোটাধিকার প্রয়োগ ও ফ্রান্স থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুরও দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসী দিবসের অনুষ্ঠানে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button