ধর্মসিলেট বিভাগ

নুরানী পদ্ধতিতে সহিহ কুরআন শিক্ষা কোর্স সার্টিফিকেট বিতরণ

নুরানী পদ্ধতিতে সহিহ কুরআন শিক্ষা কোর্স-২০২৪ শগ্রহণমূলক সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

২৬ জানুয়ারি শুক্রবার সিলেট নগরীর বাগবাড়ি এতিম স্কুল রোড বাইতুল আযীম জামে মসজিদে এশার পর কোর্সে সার্টিফিকেট বিতরণ অনুষ্টিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাসিহা পেশ করেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সম্মানিত সভাপতি, মাওলানা হাবিব আহমদ শিহাব হাফিযাহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে নাসিহা পেশ করেন, মাওলানা মাসুম আহমেদ, মুফতি সায়েম কাসিমী, উস্তাদ শামিম ইকবাল। সম্মানিত অতিথিদের শুকরিয়া।

বক্তব্য রাখেন, মসজিদের সম্মানিত সভাপতি জামাল মিয়া তালুকদার, সেক্রেটারি সাফেয়েত হুসাইন, সদস্য আবু ছাইদ প্রমুখ।

জাবেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ডা. আব্দুল্লাহ আল জাবেদ খান এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

মসজিদ কমিটির সকল দ্বায়িত্বশীল সহ কোর্স বাস্তবায়নে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তায়ালা এই ভাইদের কবুল করুন।

নিয়মিত শিক্ষার্থীদের কে ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন এই কোর্সের ইন্সট্রাকটর মুফতি আব্দুল্লাহ আল মনসুর ভাই কোর্স শিক্ষক হাফেজ ক্বারী শামীম ইকবাল,

Related Articles

Back to top button