ধর্ম

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের

নিউজ ডেস্ক:
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে শনাক্তের পর ওমরাহ পালনকারী মুসল্লিদের মাস্ক পরিধানের নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে, এজন্য গ্রান্ড মসজিদ এবং মসজিদে নববীতে অবস্থানকারী মুসল্লিদের মাস্ক পরিধান করতে বলা হয়েছে।

সৌদি আরবের পাবলিক সিউরিটি পরিচালক সোশ্যাল মিডিয়ায় পোস্টে এ নির্দেশনা দেন।

এক সপ্তাহ আগে সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিল, করোনা ভাইরাসের নতুন ধরণ জেএন.১ শনাক্ত হয়েছে। তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই।

এর আগে দীর্ঘ দুই বছর পর করোনা মহামারী শেষ হওয়ার পর পবিত্র নগরী মক্কা এবং মদিনায় মুসল্লিদের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি কর্তৃপক্ষ। গত বছর করোনা নিষেধাজ্ঞা না থাকার কারণে ১৮ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করেন। এছাড়া ওমরাহ মৌসুমে প্রায় ১০ লাখ মুসল্লি পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা ভ্রমণ করেন।

Related Articles

Back to top button