প্রবাস

সৌদির সড়কে প্রাণ গেল সিলেটী যুবকের

নিউজ ডেস্ক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. রিপন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় মারাযান রিপন।

রিপন মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরাগাঁও গ্রামের মো. নুরুল ইসলাম (নুরুর) ছেলে।

তিনমাস আগে রিপন সৌদি আরবে যান বলে জানায় তার পরিবার।

লক্ষীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর গনি জানান, রোববার সন্ধায় কাজ থেকে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Related Articles

Back to top button