প্রবাস

ওকল্যান্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি ছাত্রের

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড ক্যালিফোর্নিয়ার কাছে সড়ক দুর্ঘটনায় আরিফ মোহাম্মদ নাদিম (১৮) নামের বাংলাদেশি একজন ছাত্র প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় গত ১৯ নভেম্বর রবিবার রাত ১০ঃ৩০ মিনিটের সময় তার কলেজ ক্যাম্পাস ওকল্যান্ড ক্যালিফোর্নিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)।

সড়ক দুর্ঘটনাটি হয় হাইওয়ে ১৩এ। এই বিষয়ে আলামেডা কাউন্টি করোনার অফিস দুর্ঘটনার শিকার নিউইয়র্ক সিটির ১৮ বছর বয়সী আরিফ মোহাম্মদ হিসাবে শনাক্ত করেছে। তারা জানায় যে, আরিফ মোহাম্মাদ ছিলেন একটি জিপকার ভাড়ার যাত্রী। যেটি গত রবিবার রাত ১০ঃ৩০টার দিকে লিংকন অ্যাভিনিউ প্রস্থানের দক্ষিণে অন্য একটি গাড়ির সাথে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর জিপকারটি অক্ষম হয়ে পড়ে, কিন্তু অন্য গাড়িটি চলে যায়।

আরিফ মোহাম্মদের পিতার নাম মাইনুদ্দিন মোহাম্মদ (খোকন) যিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে নিউ ইয়র্কে বসবাস করেন। আরিফের পরিবারের অন্য সদস্যরা হলেন তার মা এবং তার আদরের ছোট ৩ ভাই। আরিফ হলেন মরহুম নূর মোহাম্মদ (রেষ্টুরেন্ট ব্যবসায়ী) নিউ ইয়র্কের নাতি।

তাদের বাংলাদেশে বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শরকামতা গ্রামে। আরিফদের পরিবার ৩ জেনারেশন ধরে আমেরিকায় বসবাস করছে এবং তার জন্মও আমেরিকায়।

Related Articles

Back to top button