সিলেট বিভাগ

বিশ্বনাথ দৌলতপুর ইউপিতে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী সভা

শেখ আনাছ আলী:
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ওয়াহাব আলী কে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) রাতে চাঁনপুর গ্ৰামে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী এবং দানবীর মহব্বত শেখ এ সময় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট কলামিস্ট এইচ এম ফিরোজ আলী, আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ আওয়ামী লীগের সংগ্ৰামী নেতা মোঃ আবুল কালাম,দৌলতপুর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াহাব আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের।
বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহাব আলীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আগামি ১৭ জুলাই দৌলতপুর ইউনিয়ন পরিষদসহ বিশ্বনাথ উপজেলার ৫ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button