ক্ষুদে ফুটবলার একরামকে বাসা থেকে তুলে নিয়ে গেল সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেজর টিলা এলাকা থেকে ক্ষুদে ফুটবলার মোঃ একরাম উদ্দিনকে জোর পূর্বক তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সূত্রে জানা যায় ইয়াংস্টার সোসাইটি রামপুরের ক্ষুদে ফুটবলার মো: একরাম উদ্দিন তার মা এবং ভাইয়ের সাথে নগরীর শাহপরান থানার মেজরটিলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আজ সন্ধ্যায় ১০-১৫ জনের মোটরসাইকেল আরোহীর একটি গ্রুপ তাদের বাসায় প্রবেশ করে। দরজা খোলার সাথে সাথেই সন্ত্রাসীরা একরামের পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে। তার মা বলেন, আমার চোখের সামনে থেকে আমার ছেলেকে ওরা তুলে নিয়ে গেছে। আমরা আটকানোর চেষ্টা করলে তারা আমাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং দ্রুততার সাথে চলে যায়।
তিনি আরও বলেন, থানায় অনেকবার যোগাযোগের চেষ্টা করছি কিন্তু ওনারা বিষয়টি দেখছেন, খোঁজ নেয়ার চেষ্টা করছেন বললেও এখনো পর্যন্ত কোনো কিছুই করেন নি? নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন দোকানদার বলেন, সন্ধার দিকে আমরা ১০-১৫ জনের অস্ত্র সজ্জিত যুবককে মোটরসাইকেল মহড়া দিতে দেখেছি, এদের বেশির ভাগই ছাত্রলীগ নিপু – নাজমুল গ্রুপের সদস্য। এরাই অত্র এলাকায় সন্ত্রাসী চাদাবাজি এবং টেন্ডারবাজির সাথে জড়িত।এদের ধরতে পারলেই একরামকে খুঁজে পাওয়া একেবারে সহজ হবে।
এই বিষয়ে শাহপরান থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা একরামকে খোঁজে বের করার চেষ্টা করছি। সন্ধান পেলে আপনারা জানতে পারবেন।




