মিডিয়া
বাউল শিল্পী আব্দুল হামিদের ইন্তেকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

সিলেটের কিংবদন্তি বাউল শিল্পী আব্দুল হামিদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাব।সাংবাদিক সুবর্ণা হামিদের পিতা ও সাংবাদিক সাদিকুর রহমান সাকীর শ্বশুর আব্দুল হামিদ গতকাল বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন ।
শুক্রবার এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাউল শিল্পী আব্দুল হামিদ অত্যন্ত গুণী একজন মানুষ ছিলেন। তাঁর রচিত গানগুলো এক অমর সৃষ্টি। তিনি আজীবন মানুষের হৃদয়ে থাকবেন আমাদের দৃঢ় বিশ্বাস।




