সিলেট বিভাগ

মেডিকেল কলেজে ভর্তির সুযোগ: জামালগঞ্জে ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিউজ ডেস্ক:
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ৫ শিক্ষার্থীকে মেডিক্যাল কলেজে মেধা তালিকায় ভর্তির সুযোগ পাওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাচনা বাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়।

সভায় সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা ইউপি সদস্য মো. জালাল মিয়া, শাহজাহান সিরাজ, মো. মমিন মিয়া, মিনারা বেগম, উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মহসিন কবির প্রমুখ। এসময় মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া ৫ শিক্ষার্থীর মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন খুলনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ফাবিহা মুনিয়াত পন্নি ও নিজের অনুভূতি প্রকাশ করেন, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্পনা পাল চৌধুরী, পুস্পিতা সরকার, জামালপুর মেডিক্যাল কলেজের মাহির লাবিব ও নেত্রকোনা মেডিক্যাল কলেজের ফাতিহা তানবিন।

Related Articles

Back to top button