সিলেট বিভাগ

১৭ বছর পর গোলাপগঞ্জ ছাত্রলীগের কমিটি গঠন

নিউজ ডেস্ক:
দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। দীর্ঘদিন ধরে অভিভাবকহীন ছাত্রলীগে অভিভাবকের শূন্য স্থান পূরণ হয়েছে এবার।

উপজেলা ছাত্রলীগের কমিটিতে পৌর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলামকে সভাপতি ও ছাত্রনেতা মান্না আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের নাম ঘোষণা করা হয়।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের প্রতি তৎক্ষনাৎ কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, গত (২৬ নভেম্বর) পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

Related Articles

Back to top button