সিলেট বিভাগ

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিউজ ডেস্ক:
সুনামগঞ্জে পুলিশ কর্তৃক পরিবহন শ্রমিকদের হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন আন্তঃজেলা বাস শ্রমিকরা।

এতে করে রাজধানী ঢাকাসহ কোন গন্তব্যেই সুনামগঞ্জ থেকে ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার কোনও বাস।

বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকদের আকস্মিক ডাকা এই কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে না গিয়ে বাড়ি ফেরত যেতে হচ্ছে তাদের।

এদিকে, শ্রমিক নেতাদের অভিযোগ, জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের সংস্কার না করে সড়কের পাশে পার্কিং করা বাস জব্দ করায় এবং শ্রমিকদের হয়রানি করায় এই কর্মসূচির ডাক দিয়েছেন তারা।

হয়রানির বিচার করা না হলে আগামীকাল থেকে সব ধরনের গণপরিবহন শ্রমিকরা সারা জেলায় সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা সুজাউল কবির।

Related Articles

Back to top button