সিলেট বিভাগ

যুক্তরাজ্য আ:লীগের যুগ্ম-সা:সম্পাদক আনোয়ারুজ্জামানকে মহব্বত শেখ’র পক্ষ থেকে সংবর্ধনা

নিউজ ডেস্ক:
যুক্তরাজ্য আ:লীগের যুগ্ম-সা:সম্পাদক আনোয়ারুজ্জামানকে মহব্বত শেখ’র পক্ষ থেকে সংবর্ধনা

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সিলেট ২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নরউইচ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহব্বত শেখ’র পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মোহাম্মদ মহব্বত শেখ’র পক্ষ থেকে সংবর্ধনা দেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম ফিরোজ আলী, কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জবেদুর রহমান মেম্বার, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, থানা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা বশির আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. শাহনুর হোসাইন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান,সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, আকদ্দুছ আলী, শাহীন আহমদ, মনিরুল ইসলাম পিনু, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের পার্থ সারথি দাশ পাপ্পু, উপজেলা যুবলীগ নেতা রুহেল খান, আমির আলী, শাহ আলম খোকন, তাজুল ইসলাম, ফারুক মিয়া, মোহাম্মদ আলী, দুলাল মিয়া, মিজান আহমদ, শাহেনশাহসহ বিশ্বনাথ উপজেলা শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Related Articles

Back to top button