টাইমবাংলানিউজডটকম এর সিলেট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন জুয়েল

নিউজ ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রনালয় অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল টাইম বাংলা নিউজ ডটকম এর সিলেট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও তরুণ সাংবাদিক শহীদুর রহমান জুয়েল।
শনিবার বিকেলে টাইম বাংলা নিউজ ডটকম এর প্রধান কার্যালয় থেকে পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি শংকর রায় সিলেট জেলা প্রতিনিধি হিসেবে শহীদুর রহমান জুয়েল এর হাতে পত্রিকার নিয়োগ পত্র, আইডি কার্ড তুলে দেন।
নিয়োগ পত্র ও আইডি কার্ড দেওয়ার সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলেন, আজ থেকে আপনি টাইম বাংলা নিউজ ডটকমের পরিবারের একজন সদস্য, আমরা সবসময় আপনার কাছ থেকে বস্তুনিষ্ট সংবাদের আশা করি।
তিনি আরো বলেন, আপনি সৎ ও ন্যায় নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশাকে ধারণ করে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
আপনার আগামী পথ চলার সাথি হিসাবে টাইম বাংলা নিউজ ডটকম সবসময় আপনার পাশে থাকবে।




