বানিয়াচংয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বানিয়াচংয়ে আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২২ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শুকরানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করি।পাশাপাশি ২১শে ফেব্রুয়ারী উৎযাপন উপলক্ষে আগত সকল সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
উক্ত সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে সরকারি স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান, একুশে বইমেলা, ইত্যাদি আয়োজনের লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, প্রভাষক ফয়সল আহমেদ প্রমুখ।




