সিলেটসিলেট বিভাগ

আবারো চালু হচ্ছে সিলেট-চট্টগ্রাম ফ্লাইট

সিলেট মিডিয়া: বিমানের সিলেট-চট্টগ্রাম-সিলেট ফ্লাইট ফের চালু হচ্ছে। এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট অপারেট হবে। আগামী ৮ জানুয়ারি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ জানুয়ারি থেকে সপ্তাহে দু’দিন বুধবার ও শনিবার এ রুটে বিমানের ফ্লাইট চলবে। ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল সোয়া ১১টায় ছেড়ে আসবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১টায় এটি ফের ছেড়ে যাবে।

বিমান সূত্র জানায়, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর শুভলগ্নে ২০২১ সালের ১৭ মার্চ এ রুটে বিমানের ফ্লাইট চালু করা হয়। কিন্তু, করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করায় ফ্লাইট চালুর দুই মাসের মাথায় একই বছরের এপ্রিল সেটি বন্ধ হয়ে যায়।

Related Articles

Back to top button