জাতীয়

শিক্ষামন্ত্রীর ৫৭তম জন্মদিনে শিক্ষা পরিবারের শুভেচ্ছা

বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ৫৭তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা পরিবারের সদস্যরা।

আজ বুধবার (৮ ডিসেম্বর) শিক্ষা ক্যাডারের কর্মকর্তা, সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা তাকে শুভেচ্ছা জানান।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ১৯৬৫ সালের ৮ ডিসেম্বর শিক্ষামন্ত্রী দীপু মনি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। আজ বুধবার তার ৬৫তম জন্মবার্ষিকী এবং ৫৭তম জন্মদিন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ভাষাবীর এম এ ওয়াদুদের একমাত্র কন্যা শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

Related Articles

Back to top button